মূল কন্টেন্টে যান
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

জীবনের বিজ্ঞান, মহাবিশ্বের মহাবিস্ময়, মহাকাশ অভিযানের কাহিনী, পদার্থের স্বরূপ, কালজয়ী বিজ্ঞানীদের গল্প – এসব নানা চমকপ্রদ বিষয়ে বিভিন্ন সময়ে আমার লেখাগুলোকে নিয়ে তৈরি করেছি, ‘বিচিত্র বিজ্ঞান’ নামের এই ওয়েব সাইট।

প্রথম পাতাভিডিওবিচিত্র বিজ্ঞান পডকাস্ট: শস্যের বিবর্তন ও…

বিচিত্র বিজ্ঞান পডকাস্ট: শস্যের বিবর্তন ও মানুষের অবদান

৬ আগস্ট, ২০২৬

⏱ ১ মিনিট পড়ার সময়

👁 ১৪৭ 💬 ০
বিচিত্র বিজ্ঞান পডকাস্ট: শস্যের বিবর্তন ও মানুষের অবদান

‘বিচিত্র বিজ্ঞান’-এর আজকের পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জেনেটিস্ট এবং ‘পঞ্চব্রীহি’ ধানের আবিষ্কারক ড. আবেদ চৌধুরী। প্রতিদিনের খাদ্যতালিকায় থাকা ভাত বা রুটির প্রধান উৎস – ধান ও গম কীভাবে পৃথিবীতে এলো? এগুলো কি শুরু থেকেই এমন ছিল, নাকি প্রাচীন বুনো ঘাস থেকে মানুষের দীর্ঘদিনের বাছাই প্রক্রিয়ায় আজকের এই আধুনিক রূপ পেয়েছে?

এই পর্বে আমরা ডুব দেবো হাজার বছরের পুরনো ইতিহাসে, যেখানে প্রকৃতি এবং মানুষের সহ-বিবর্তনের এক রোমাঞ্চকর গল্প লুকিয়ে আছে। জানবো কীভাবে প্রাচীন কৃষকদের সক্রিয় ভূমিকা ধানের বিবর্তন ঘটিয়েছে এবং কীভাবে জটিল সংকরায়ণের মাধ্যমে আজকের আধুনিক গমের উদ্ভব হয়েছে। শস্যের ইতিহাস যে মূলত মানব সভ্যতারই ইতিহাস, সেই অজানা ও বিস্ময়কর বৈজ্ঞানিক গল্প জানতে শুনুন আমাদের আজকের পর্ব!

প্রধান আলোচ্য বিষয়সমূহ:

  • ধান ও গমের আদি রূপ এবং বর্তমান অবস্থায় আসার পেছনের গল্প।

  • মানুষ ও উদ্ভিদের সহ-বিবর্তন (Co-evolution)।

  • বুনো ঘাস থেকে কৃষিজ ফসলে ধানের রূপান্তরের জেনেটিক রহস্য ( ধানের শ্যাটারিং মিউটেশন)।

  • ডিপ্লয়েড থেকে হেক্সাপ্লয়েড গমের রোমাঞ্চকর বিবর্তন।

  • প্রাচীন কৃষকদের অজান্তেই ‘জেনেটিক ইঞ্জিনিয়ার’ হিসেবে ভূমিকা পালন।

বিশেষ অতিথি: ড. আবেদ চৌধুরী

Tanvir Hossain

bichitrobiggan.com

তানভীর হোসেন ছাত্র জীবন থেকেই বিজ্ঞান নিয়ে লেখালেখি করছেন। সহজ সরল বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করা তার লেখার অন্যতম বৈশিষ্ট্য। বাংলাদেশে বিজ্ঞানে জন সচেতনতা সৃষ্টি করা এবং তরুণ সমাজকে বিজ্ঞানমনস্ক করে তোলা তার লেখার মূল উদ্দেশ্য। তানভীর হোসেনের লেখা দুটো বিজ্ঞান বিষয়ক বই, "শতাব্দীর বিজ্ঞান" এবং "বিচিত্র বিজ্ঞান" পাঠক সমাদৃত হয়েছে।