মূল কন্টেন্টে যান
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সৌরজগৎ English

জীবনের বিজ্ঞান, মহাবিশ্বের মহাবিস্ময়, মহাকাশ অভিযানের কাহিনী, পদার্থের স্বরূপ, কালজয়ী বিজ্ঞানীদের গল্প – এসব নানা চমকপ্রদ বিষয়ে বিভিন্ন সময়ে আমার লেখাগুলোকে নিয়ে তৈরি করেছি, ‘বিচিত্র বিজ্ঞান’ নামের এই ওয়েব সাইট।

প্রথম পাতা › ভিডিও › শ্রোডিঙ্গারের হারানো পাণ্ডুলিপি: ৮০ বছর পর…

শ্রোডিঙ্গারের হারানো পাণ্ডুলিপি: ৮০ বছর পর যা জানা গেল

২৫ অক্টোবর, ২০২৬

⏱ ১ মিনিট পড়ার সময়

👁 ৪ 💬 ০
শেয়ার ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এক্স
English
শ্রোডিঙ্গারের হারানো পাণ্ডুলিপি: ৮০ বছর পর যা জানা গেল

৮০ বছরেরও বেশি সময় ধরে ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের একটি গ্রন্থাগারে লুকিয়ে ছিল এরভিন শ্রোডিঙ্গারের একটি অপ্রকাশিত পাণ্ডুলিপি, নাম “Collapse of Determinism”। সম্প্রতি জেনেভা বিশ্ববিদ্যালয়ের গবেষক ফ্লাভিও ডেল সান্তো শ্রোডিঙ্গারের হারানো পাণ্ডুলিপি খুঁজে পেয়েছেন।

মহাবিশ্বে যা কিছু ঘটে, সবই কি আগে থেকে নির্ধারিত? নাকি প্রকৃতির গভীরেই লুকিয়ে আছে অনিশ্চয়তা? এই বিতর্কের শুরু ১৯৪৪ সালে, দিল্লিতে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে বাঙালি পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর ভাষণ থেকে। সেই বিতর্ক নেচার সাময়িকী হয়ে পৌঁছায় শ্রোডিঙ্গারের টেবিলে।

শ্রোডিঙ্গার কী লিখেছিলেন? কেন পাণ্ডুলিপিটি প্রকাশ করেননি? আর জন বেলের তত্ত্ব ও ২০২২ সালের নোবেল এই গল্পে কোথায়? সহজ বাংলায় জানতে দেখুন বিচিত্র বিজ্ঞানের নতুন ভিডিও। ভালো লাগলে শেয়ার করুন।

তথ্যসূত্র

  1. H. T. H. Piaggio, "Collapse of Determinism", Nature 154, 122 (1944)
  2. S. N. Bose, "The Classical Determinism and the Quantum Theory", presidential address, Indian Science Congress, Delhi, January 1944
  3. J. S. Bell, "On the Einstein Podolsky Rosen paradox", Physics 1, 195 (1964)
  4. The Nobel Prize in Physics 2022: Alain Aspect, John F. Clauser, Anton Zeilinger
  5. Schrödinger, "Collapse of Determinism" manuscript, University of Vienna, Phaidra
শেয়ার ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এক্স

Tanvir Hossain

bichitrobiggan.com

তানভীর হোসেন ছাত্র জীবন থেকেই বিজ্ঞান নিয়ে লেখালেখি করছেন। সহজ সরল বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করা তার লেখার অন্যতম বৈশিষ্ট্য। বাংলাদেশে বিজ্ঞানে জন সচেতনতা সৃষ্টি করা এবং তরুণ সমাজকে বিজ্ঞানমনস্ক করে তোলা তার লেখার মূল উদ্দেশ্য। তানভীর হোসেনের লেখা দুটো বিজ্ঞান বিষয়ক বই, "শতাব্দীর বিজ্ঞান" এবং "বিচিত্র বিজ্ঞান" পাঠক সমাদৃত হয়েছে।